দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও অসহায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বিকেল ৪টার দিকে শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকার জেলা শ্রমিক দল কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে গিয়ে শেষ হয়।
পরে কার্যালয়টির সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আনিসুল ইসলাম (ভিপি আনিস)।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। জেলা যুবদলের সদস্যসচিব মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এ ছাড়া জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ভিপি আনিস বলেন, বিগত দিনে অন্যায় ও শাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন রাজপথে ছিল, আগামীতেও তা অব্যাহত থাকবে। অতীত সরকারের সময় যুবলীগের নেতারা মাদক ও ক্যাসিনোকাণ্ডে যুক্ত ছিলেন। আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় লড়েছি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মমিনুল হক অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে আমরা স্বস্তিতে বাড়িতে ঘুমাতে পারিনি, রাজপথে সংগ্রাম করেছি। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে বা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সরকারকে বিপদে ফেলার অপচেষ্টা করা হচ্ছে।
তিনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে যুবদলের পক্ষ থেকে স্থানীয় চারজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
যে আই